ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সিলেট-৬: কালো টাকা ও ভয়ভীতির অভিযোগ বিএনপির, রিটার্নিং কর্মকর্তার দ্বারস্থ প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে কালো টাকার ছড়াছড়ি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি এবং বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোর অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসব অভিযোগের প্রতিকার চেয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সিলেট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন বিএনপি মনোনীত এই প্রার্থী। অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে এই ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করছে।

তিনি আরও জানান, সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত ও জনবহুল এলাকা। সেখানে ইতোমধ্যে বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন অবস্থান নিয়েছে। এই বহিরাগতরা নির্বাচনী প্রচারের আড়ালে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম জানান, সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীকে সর্বপ্রকার নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়া নির্বাচনী এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলা: তদন্তে ত্রুটি দেখছেন আসামিপক্ষের আইনজীবী, রায় ৯ এপ্রিল

সিলেট-৬: কালো টাকা ও ভয়ভীতির অভিযোগ বিএনপির, রিটার্নিং কর্মকর্তার দ্বারস্থ প্রার্থী

আপডেট সময় : ০৬:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬