ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

প্রচারণার শেষ দিনে উত্তাপ: সিলেটে বিএনপি প্রার্থী লুনার ব্যানার ছেঁড়ার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে নির্বাচনি প্রচারণার শেষ মুহূর্তে এসে উত্তাপ ছড়িয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, ওসমানীনগর উপজেলার কাশিখাপন পল্লি-বিদ্যুৎ কার্যালয়ের বিপরীত পাশের সড়কে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার দুটি বড় ব্যানার টাঙানো ছিল। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই ব্যানার দুটি ছিঁড়ে ফেলে। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বিএনপি নেতাকর্মীদের অবহিত করেন।

খবর ছড়িয়ে পড়লে ধানের শীষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেন, “নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলা একটি ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত কাজ। প্রতিপক্ষ রাজনৈতিকভাবে দুর্বল হয়েই এখন এ ধরনের অপকর্মের আশ্রয় নিচ্ছে। আমরা নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চাই, কিন্তু বারবার এমন উসকানিমূলক ঘটনায় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনি পরিবেশের জন্য বড় অন্তরায়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

প্রচারণার শেষ দিনে এমন অপ্রীতিকর ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাধারণ ভোটারদের আশঙ্কা, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, নিরস্ত্রীকরণে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর

প্রচারণার শেষ দিনে উত্তাপ: সিলেটে বিএনপি প্রার্থী লুনার ব্যানার ছেঁড়ার অভিযোগ

আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬