ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভেঙে বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ওই নেতার নাম আব্দুল মমিন। তিনি ঝাঐল ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও তিনি অর্ধশত নারীকে নিয়ে প্রচারে নেমেছিলেন বলে অভিযোগ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে সকল প্রকার নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ রাখার বিধান রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে এই বিধি কার্যকর হয়। কিন্তু আব্দুল মমিন এই নির্দেশ অমান্য করে প্রচারণা চালিয়ে যান।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই আব্দুল মোমেনের নির্দেশে নারীরা প্রচারে অংশ নিচ্ছেন। পরে তাকে নির্বাচনী আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭-গ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের অমিত শাহকে বরখাস্তের দাবি, মোদিকে রাহুল গান্ধীর আহ্বান

সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভেঙে বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬