ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নীলফামারীতে যৌথ বাহিনীর ব্যাপক নিরাপত্তা মহড়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে এক বিশাল যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মহড়ার মধ্য দিয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা যাচাই ও প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হয়।

মহড়ায় অংশগ্রহণকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে দেখা যায়। নীলফামারী ইউনিটের লে. কর্নেল রিফাত সাংবাদিকদের জানান, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রস্তুতি কার্যক্রম অব্যাহত থাকবে।

নীলফামারী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচনের সময় সম্ভাব্য সহিংসতা, কেন্দ্র দখল এবং জন-অস্থিরতার মতো পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনার কৌশলগুলো এই মহড়ায় অনুশীলন করা হয়েছে। তিনি আরও বলেন, হঠাৎ করে সৃষ্ট সহিংস পরিস্থিতি মোকাবিলা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বাস্তবসম্মত সিমুলেশন এই মহড়ার অংশ ছিল। এর মাধ্যমে নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যদের দক্ষতা ও সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, নিরস্ত্রীকরণে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নীলফামারীতে যৌথ বাহিনীর ব্যাপক নিরাপত্তা মহড়া

আপডেট সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬