কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। অনাদায়ে তাকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এই আদেশ দেন।
নির্বাচনি বিচারিক আদালত সূত্রে জানা গেছে, প্রার্থী আমির হামজার নির্বাচনি এলাকায় টাঙানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ ছিল না। এটি নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(ঝ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও, তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যা আচরণ বিধিমালার ২৫-এর ৭(ছ) ধারার পরিপন্থী। এই দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচনি বিচারিক আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম মুফতি আমির হামজার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।
রিপোর্টারের নাম 
























