ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও মাঠে নামায় সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মমিন নামে এক বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই অর্থদণ্ড দেওয়া হয়। আব্দুল মমিন ওই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ থাকার কথা। কিন্তু মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সাবেক এই বিএনপি নেতা আব্দুল মমিন কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এই খবর পাওয়ার পরপরই উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করে ওই নেতা নির্ধারিত সময়সীমার পরও কয়েকজন নারীকে নিয়ে মাঠে প্রচার চালাচ্ছিলেন। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করি।” তিনি আরও জানান, নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭(গ) অনুযায়ী আব্দুল মমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় সংঘাতে নতুন ট্র্যাজেডি: কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে শিশুর মৃত্যু

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬