ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে ১৩ ফেব্রুয়ারি থেকেই উন্নয়নের চাকা ঘুরবে: সালাহউদ্দিন আহমদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ তাদের রায় বিএনপির পক্ষে দেবে এবং ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা হবে। সোমবার (০৯ জানুয়ারি) চকরিয়া উপজেলার চকরিয়া বাসস্টেশনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, কিন্তু একটি মহল বিএনপির ওপর দোষ চাপিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের পরদিন থেকে দলের কেউ যদি অন্যায়-অপরাধের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিচার করা হবে।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, যারা একাত্তরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করছে এবং স্বাধীনতার ঘোষককে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তি একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। তাদের মুখে বিকৃত ইতিহাস শোনা দেশ ও মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি উল্লেখ করেন।

একাত্তরে তাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল বলে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের দোয়া ও মহান আল্লাহর কৃপায় তিনি প্রাণে বেঁচে গেছেন। তিনি বলেন, তাঁর বাকি জীবন তিনি এ দেশের মানুষের সেবা করতে এবং দেশের উন্নয়নে কাজ করতে চান। তাঁর জন্মই হয়েছে দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র রক্ষার জন্য।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আল্লাহ তাঁকে নতুন জীবন দিয়েছেন, যা তাঁর বর্ধিত হায়াত। এই বর্ধিত হায়াতে তিনি মানুষের সেবা করতে, দেশের উন্নয়ন করতে এবং যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন ও গণঅভ্যুত্থানে সন্তানেরা শহীদ হয়েছিলেন, সেই বাংলাদেশ নির্মাণ করতে চান।

তিনি বলেন, বিএনপি এমন একটি দেশ গড়তে চায় যেখানে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাউকে রক্ত দিতে হবে না, কোনো গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার আদায়ের জন্য জীবন দিতে হবে না। সুশাসন, বৈষম্যহীন সমাজ, ন্যায় বিচার এবং মানুষের সমঅধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি ধানের শীষে ভোট চান।

এসময় সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীসহ বিএনপির senior নেতারা বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে একদিনে ৭ ক্ষেপণাস্ত্র ও ১৩১ ড্রোন ছুড়েছে ইরান

বিএনপি ক্ষমতায় এলে ১৩ ফেব্রুয়ারি থেকেই উন্নয়নের চাকা ঘুরবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৪:৪৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬