ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বাইশারী ইউনিয়ন শ্রমিক দল সভাপতির বাড়ি থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রাম থেকে ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ফিরোজ সরদারের বাড়ি থেকে একটি পিস্তলসহ দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (আজ) সকাল ১১টার দিকে সেনাবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুল’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফিরোজ সরদারের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। একই সময়ে, বরিশাল মেট্রো ল-১৩-২৩২৮ নম্বরের একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফিরোজ সরদার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বানারীপাড়া উপজেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান ওরফে সবুর মেম্বারের দেহরক্ষী হিসেবে পরিচিত।

অভিযানের সময় সেনাবাহিনীর দলটি বাইশারী ইউনিয়নের দত্তপাড়া’র আদর্শ গ্রামের ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জুয়েলের বাড়ি, বসুর হাটের কৃষক দল নেতা সাইদুল কাজী’র বাড়ি এবং বাইশারীর বিএনপি কর্মী রানা’র বাড়িতেও তল্লাশি চালায়। এছাড়া, শিয়ালকাঠীর ফেরিঘাট টার্মিনালের খোন্দল থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানান, ফিরোজ সরদার পূর্বে ঢাকায় বসবাস করতেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় ফেরেন এবং সবুর মেম্বারের ছত্রছায়ায় একটি ত্রাস বাহিনী গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখল, হিন্দুদের গাছ জোরপূর্বক কেটে বিক্রি, সাধারণ মানুষের উপর অত্যাচার, ট্রলারসহ খেয়াঘাট দখলসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে।

সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অস্ত্র উদ্ধারের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

বাইশারী ইউনিয়ন শ্রমিক দল সভাপতির বাড়ি থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৩:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬