ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী নিরাপত্তা জোরদার: ৪৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) সংসদীয় আসনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আসনের ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রৌমারী উপজেলায় ১১টি, রাজিবপুর উপজেলায় ১৬টি এবং চিলমারী উপজেলায় ১৬টি কেন্দ্র রয়েছে।

এই তিন উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৩৬১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৩৮৮ জন। এছাড়া, ৯ জন তৃতীয় লিঙ্গের ভোটারও এই আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭৯৮টি।

নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রৌমারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৩৪৮ জন, যেখানে ৭০ হাজার ৫০০ জন পুরুষ এবং ৭১ হাজার ৮৪৮ জন মহিলা ভোটার রয়েছেন। এই উপজেলায় মোট ৬১টি কেন্দ্র এবং ১০৫টি বুথ স্থাপন করা হবে।

রাজিবপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫৪ হাজার ৭৯ জন। এখানে পুরুষ ভোটার ২৬ হাজার ৫৩৫ জন এবং মহিলা ভোটার ২৭ হাজার ৫৪৪ জন। এই আসনে মোট ২৭টি কেন্দ্র এবং ১১৫টি বুথ রয়েছে।

চিলমারী উপজেলায় ভোটার সংখ্যা ৯২ হাজার ৬৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৭৬৪ জন এবং মহিলা ভোটার ৪৭ হাজার ৯২৪ জন। এই উপজেলায় ৪২টি কেন্দ্র এবং ১৯০টি বুথ স্থাপন করা হবে।

সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। একইসাথে, সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী এই বিষয়ে বলেন, “ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে। আমরা আশা করছি, এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।”

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলাউদ্দিন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। যারা ভোট বানচালের চেষ্টা করবে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।”

উল্লেখ্য, কুড়িগ্রাম-৪ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী আজিজুর রহমান (ধানের শীষ), মোস্তাফিজুর রহমান মোস্তাক (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টি (এ) মনোনীত একেএম ফজলুল মন্ডল (লাঙল), হাফিজুর রহমান (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহীন (বালতি), বাসদ (মার্কসবাদী) মনোনীত রাজু আহমেদ (কাঁচি) এবং বাসদ প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল খালেক (মই)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী নিরাপত্তা জোরদার: ৪৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

আপডেট সময় : ০৩:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬