ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ফেনী-৩ আসনে জয়ী হলে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, নির্বাচনে জয়ী হলে সরকারি অফিস-আদালত থেকে সকল প্রকার ঘুষ লেনদেন বন্ধ করা হবে। একইসাথে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে দাগনভূঞার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ফখরুদ্দিন মানিক তার বক্তব্যে আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কেউ জুলুমের শিকার হবেন না। তিনি বিশ্বাস করেন, তখনই এ জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি জানান, দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে তিনি এই জনপদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করেছেন। তার দাবি, বর্তমানে দেশব্যাপী দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, একপক্ষ এই গণজোয়ার দেখে মা-বোনদের ভয়ভীতি দেখাচ্ছে, কেন্দ্র দখলের পাঁয়তারা করছে এবং হুমকি-ধমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। ডা. মানিক দৃঢ়তার সাথে বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিজয় এবার কেউ ঠেকাতে পারবে না।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।

মেজবাহ উদ্দিন সাঈদ তার বক্তব্যে প্রতিপক্ষের সমালোচনা করে বলেন, তিনি লুটেরা, চোর, চাঁদাবাজদের নিয়ে কিছু বলতে পারেন না। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রার্থী ভোট চাওয়ার চেয়ে বেশি বিষোদ্‌গার করছেন এবং “ছোট কলিজা দিয়ে রাজনীতি” করার কথা বলেন। তিনি আরও মন্তব্য করেন, “শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আপনার জ্বলে।”

দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গাজী ছালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা এনসিপির সমন্বয়ক জাহিদুল ইসলাম সৈকত, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল এবং দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা নুর নবী দুলাল প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনী-৩ আসনে জয়ী হলে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থীর

আপডেট সময় : ১১:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬