ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সকল ষড়যন্ত্রের মুখেও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত: আবুল কালাম আজাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, সকল ষড়যন্ত্র প্রতিহত করে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় অর্জিত হবে। তিনি বলেন, “যত ষড়যন্ত্রই করা হোক না কেন, এই বিজয় ঠেকানো সম্ভব নয়।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালপুরের রামকৃষ্ণপুর থেকে গোপালপুর পৌর এলাকা পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মিছিলটি একটি সংক্ষিপ্ত পথসভায় রূপ নেয়। ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

গোপালপুর পৌর এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আমরা ১১ দলীয় ঐক্য জোটের সমর্থিত প্রার্থী হিসেবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে আনবেন, ইনশাল্লাহ।”

উপজেলা সেক্রেটারি অ্যাড. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় জোটের শরিক অন্যান্য দলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সদর সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, জেলা ছাত্র শিবির সভাপতি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম এবং ছাত্র শিবিরের লালপুর উপজেলা পশ্চিমের থানা সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সকল ষড়যন্ত্রের মুখেও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত: আবুল কালাম আজাদ

আপডেট সময় : ১১:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬