বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনি যে অভূতপূর্ব ভালোবাসা ও আপনত্ব পেয়েছেন, তা তাঁর কাছে অমূল্য। এই ভালোবাসার প্রতিদান তিনি তাঁর কর্মের মাধ্যমে দেবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট উপজেলায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনাম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি উসমান গনি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লুৎফুল হক খোকন, আব্দুশ শুকুর এবং হেলাল উদ্দিন আহমদ।
রিপোর্টারের নাম 
























