ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

পিরোজপুরে জাতীয় নির্বাচন: ১৩৪ ভোটকেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৪১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৪টিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার ১০ লক্ষ ৪২ হাজার ৮২৫ জন ভোটারের জন্য প্রস্তুতকৃত এসব কেন্দ্রের প্রায় অর্ধেকই কমবেশি ঝুঁকির মধ্যে রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পিরোজপুর জেলা নির্বাচন অফিসের সূত্রমতে, তিনটি আসনের মধ্যে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক। এই আসনে মোট ৮৫টি কেন্দ্রের মধ্যে ৪৭টিকেই ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়েছে। অন্যদিকে, পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে মোট ১৬৭টি কেন্দ্রের মধ্যে ৫৯টি এবং পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৪৪টি কেন্দ্রের চারপাশে কোনো সীমানা প্রাচীর নেই, যা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করে। এছাড়াও, তিনটি আসনের অন্তত ২৭টি কেন্দ্র থানা থেকে ১০ থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত এবং দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছাতে বেশ সময় লাগতে পারে। এর মধ্যে ১১টি কেন্দ্রে পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো নৌপথ, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল মান্নান জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সীমানা প্রাচীরবিহীন কেন্দ্র, দুর্গম এলাকার কেন্দ্র এবং নৌপথে যাতায়াত করতে হয় এমন কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হবে। নৌপথে যাতায়াতকারী কেন্দ্রগুলোর জন্য নৌবাহিনীর সহায়তা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রতিটি উপজেলাকে ৫-৭টি জোনে ভাগ করে প্রতিটি জোনে আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। পাশাপাশি, ‘নির্বাচন সুরক্ষা অ্যাপস’ ব্যবহারের মাধ্যমে যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্থির তেলের বাজার, দাম বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ

পিরোজপুরে জাতীয় নির্বাচন: ১৩৪ ভোটকেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ১০:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬