আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে তার এই ভাষণ সম্প্রচার করা হচ্ছে।
নির্বাচন ও গণভোটের প্রাক্কালে রাজনৈতিক দলগুলোর প্রধানদের ধারাবাহিক ভাষণের অংশ হিসেবে আজ বক্তব্য রাখছেন জামায়াত আমির। এর আগে, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
উল্লেখ্য, ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























