আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই আহ্বান জানান।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞা ভোটারদের স্বাধীনতা ও নিরাপত্তার পরিবর্তে তাদের ওপর অযাচিত নিয়ন্ত্রণ আরোপের শামিল। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি এই অন্যায্য সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জন্য জোর দাবি জানানো হয়েছে। দলটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি নির্বাচন কমিশন তাদের এই দাবি মেনে না নেয়, তবে দেশবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করা হবে।
রিপোর্টারের নাম 
























