ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়, রেকর্ডে কোহলিকেও ছাড়ালেন বাবর

লাহোরে শনিবার দক্ষিণ আফ্রিকাকে শেষ ম্যাচে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। বাবর আজমের দলের এই সিরিজ জয়ের দিনে ইতিহাস গড়েছেন সাবেক এই অধিনায়কও।

শুক্রবার ৯ উইকেটের জয়ে রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক (৪২৩৪) হয়েছিলেন বাবর। এর ঠিক একদিন পর তিনি আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকেও পেছনে ফেললেন। এই ফরম্যাটে এখন সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক বাবর আজম।

শনিবার বাবর ৪৮ বলে ৬৮ রানের একটি ইনিংস খেলেন, যা ছিল তার ৪০তম অর্ধশতক। ৯টি চারে সাজানো তার এই ইনিংসটিই পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেয়। দ্রুত কয়েকটি উইকেট পতনের পরও শেষদিকে অধিনায়ক সালমান আলী আগার ২৬ বলে ৩৩ রানের ইনিংসে ভর করে পাকিস্তান সিরিজ জয় নিশ্চিত করে।

স্বাগতিকরা ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

এর আগে পাকিস্তান টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নতুন বলে গতির ঝড় তুলে শাহীন আফ্রিদি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারে ধস নামান। তিনি ২৬ রানে ৩টি উইকেট নেন। তাকে বল হাতে দারুণ সঙ্গ দেন উসমান তারিক ও ফাহিম আশরাফ, দুজনেই দুটি করে উইকেট শিকার করেন। তাদের বোলিং তোপে করবিন বশের অপরাজিত ৩০ রান সত্ত্বেও প্রোটিয়ারা ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থেমে যায়।

টি–টোয়েন্টিতে সর্বাধিক ফিফটি ১️. বাবর আজম (পাকিস্তান) – ৪০ ২️. বিরাট কোহলি (ভারত) – ৩৯ ৩️. রোহিত শর্মা (ভারত) – ৩৭ ৪️.মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৩১ ৫️. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ২৯ ৬️. জস বাটলার (ইংল্যান্ড) – ২৯

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়, রেকর্ডে কোহলিকেও ছাড়ালেন বাবর

আপডেট সময় : ০২:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫