উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা প্রকল্পে নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি। সিউলের কূটনৈতিক সূত্র শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
পারমাণবিক অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়া তাদের অস্ত্র কর্মসূচির কারণে বর্তমানে একাধিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশটি রাষ্ট্রনিয়ন্ত্রিত স্থবির অর্থনীতি ও দীর্ঘদিনের খাদ্যসংকটেও ভুগছে।
বিজ্ঞাপন
সূত্রগুলো জানায়, উত্তর কোরিয়ায় মানবিক সহায়তার ১৭টি প্রকল্প বাস্তবায়ন করছে ইউনিসেফের মত বড় আন্তর্জাতিক সংস্থা কিংবা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিওগুলো।
রিপোর্টারের নাম 






















