ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে তাদের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। শুক্রবার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প আরও বলেন, ইরান একটি চুক্তি করতে ‘খুব মরিয়া’ হয়ে আছে। তিনি ইঙ্গিত দেন, আগামী সপ্তাহে আবারও এ বিষয়ে আলোচনা হতে পারে।
শুক্রবার মাস্কাটে অনুষ্ঠিত এই সংলাপে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এছাড়াও, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারও মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























