ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বিএনপি প্রার্থীর বিতর্কিত নির্দেশনা: ‘বোরকা-দাড়ি দেখলেই সন্দেহভাজনদের ধরার নির্দেশ’, তোলপাড় দেশজুড়ে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন ভোটকেন্দ্রে বোরকা বা দাড়ি পরিহিত কাউকে সন্দেহজনক মনে হলে তাকে আটক করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এক মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে জসীম উদ্দীনকে বলতে শোনা যায়, “ভোটের শুরুতে ব্যালট বাক্স চেক করবেন। ভোট যখন ক্লোজ হবে তখনও এটা চেক করবেন। যদি কোনো বোরকা বা দাড়ি দেখে সন্দেহ হয়, সেখানেই ধরে ফেলবেন।”

তিনি আরও বলেন, “আমার বুড়িচং ব্রাহ্মণপাড়া ১৪২টা কেন্দ্র। আমি বলছি, ইনশাআল্লাহ ১২ তারিখে ১৪২টা কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক লাখ ধানের শীষের কর্মীরা সেন্টারে সেন্টারে থাকবে। কেউ দুই নম্বরি করার চেষ্টা করবেন না। আমিও করতাম না আপনারাও করবেন না।”

ভিডিওতে জসীম উদ্দীনকে আরও বলতে শোনা যায়, “একটা একটা করে মানুষে ভোট দিলে জনগণের জনপ্রিয়তা নিয়েই এমপি হতে চাই।” তিনি দল-মত নির্বিশেষে সকলের কাছে ভোট চেয়েছেন এবং নিজের, মায়ের, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন।

কুমিল্লা-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জসীম উদ্দীন। এই আসনে অন্যান্য প্রার্থীর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক ছাত্রশিবির সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন এবং এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বায়ুদূষণ রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, পরিবেশমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি প্রার্থীর বিতর্কিত নির্দেশনা: ‘বোরকা-দাড়ি দেখলেই সন্দেহভাজনদের ধরার নির্দেশ’, তোলপাড় দেশজুড়ে

আপডেট সময় : ০২:৩২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬