ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাধবপুরের অপহৃত মাদ্রাসাছাত্রী ঢাকা থেকে উদ্ধার, ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি নয়ন মিয়াকে (২১) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত ছাত্রীকে ধর্ষণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

র‍্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প (হবিগঞ্জ) এবং র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল ঢাকার চকবাজার থানাধীন বকশীবাজার এলাকায় অভিযান চালিয়ে নয়ন মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নয়ন মিয়া মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে। এ সময় অপহৃত ভিকটিমকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

মামলার বিবরণ এবং র‍্যাবের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসার ওই ছাত্রী মাদ্রাসায় যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে নয়ন মিয়ার দ্বারা উত্ত্যক্ত হচ্ছিলেন। নয়ন মিয়া তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাবও দিত। বিষয়টি ভিকটিমের পরিবার আসামির পরিবারের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও নয়ন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নয়ন মিয়া তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে জোরপূর্বক মুখ চেপে ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভিকটিমের মা মাধবপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ গোয়েন্দা নজরদারি এবং সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির মুখোমুখি করা হবে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি করা হয়েছে সুনামি সতর্কতা

মাধবপুরের অপহৃত মাদ্রাসাছাত্রী ঢাকা থেকে উদ্ধার, ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬