ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ভোলা মনপুরায় নির্বাচনি প্রচারে জামায়াত-বিএনপি সংঘর্ষ: আহত অন্তত ১০

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় আসন্ন নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সংঘটিত এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর শান্ত হয় উত্তেজনাপূর্ণ এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মনপুরা উপজেলা বিএনপির একজন নেতার বাড়ির পাশে জামায়াতের কর্মী-সমর্থকরা গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যক্রমে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে স্থানীয় একজন সাংবাদিকসহ দুই দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের বিষয়ে উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম অভিযোগ করেন, তারা ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের অন্তত ছয় কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বায়ুদূষণ রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, পরিবেশমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

ভোলা মনপুরায় নির্বাচনি প্রচারে জামায়াত-বিএনপি সংঘর্ষ: আহত অন্তত ১০

আপডেট সময় : ১১:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬