ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

খুলনা-২ আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে সাবেক ছাত্রদল নেতাদের ব্যাপক প্রচার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সমর্থনে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ করেছেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ। শুক্রবার সকালে সোনাডাঙ্গা থানার বানরগাতী বাজারে এই কর্মসূচির সূচনা হয়।

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম জহিরের উদ্যোগে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং প্রার্থীর নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি সম্পর্কে অবহিত করেন। তারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, আল জামান ভুইয়া, আতিয়ার রহমান, আজিজুর রহমান আজিজ, সোহেল মাহমুদ, মাসুদ আলম শামিম, হাসানুল ইসলাম নিক, মাহবুবু হাসান পিয়ারু, জসিম উদ্দিন লাবু, কামরুজ্জামান রুনু, ইকরামুল হক হেলাল, রওশন জামাল মিঠু, মনিরুজ্জামান এলু, জেহাদ আমিন আপন, আতিয়ার, শরীফুল ইসলাম নিপুন, শরিফুর রহমান, মাহবুব হাসান মুন্না, হেদায়েতুল ইসলাম হেদু, মহিদুল ইসলাম টুকু, আশরাফুল আলম এরিক ও গোলাম নবী ডালুসহ অন্যান্য সাবেক ছাত্রদল নেতারা। তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফিজকে হাসপাতালে নেওয়া সেই রিকশাচালক নূর মোহাম্মদ সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত

খুলনা-২ আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে সাবেক ছাত্রদল নেতাদের ব্যাপক প্রচার

আপডেট সময় : ১০:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬