ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র‍্যালি থেকে ওসমান হাদি হত্যার বিচার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মাধ্যমে উদযাপিত হয়েছে। সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। সমাবেশ থেকে বক্তারা শহীদ ওসমান হাদি হত্যা মামলার সুষ্ঠু ও দ্রুত বিচার সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

শুক্রবার সকালে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদী মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা শাখার সভাপতি হাসান আল মামুন এবং সেক্রেটারি ফকির মাহবুবুল আলম এই র‍্যালিতে নেতৃত্ব দেন।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহমুদুল হাসান বক্তব্য রাখেন। এছাড়াও সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, খালেদ হাসান জুম্মন, আলী কাওসার, শাহরিয়ার মাহমুদ শাকিলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ ওসমান হাদি হত্যা মামলার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিনেও এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরেছে। আগামী ১২ তারিখের গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দেবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা প্রত্যাশা করেন, আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং এর মধ্য দিয়ে জনগণের রায়ের মাধ্যমে অন্যায় ও দুষ্কর্মের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফিজকে হাসপাতালে নেওয়া সেই রিকশাচালক নূর মোহাম্মদ সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র‍্যালি থেকে ওসমান হাদি হত্যার বিচার দাবি

আপডেট সময় : ১০:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬