ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নিকলীতে শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৯, এলাকায় আতঙ্ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একটি ক্ষিপ্ত শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে উপজেলার কারপাশা ইউনিয়নের বদরপুর ও জালালপুর গ্রামে পৃথক এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন—বদরপুর গ্রামের দিনার (১৮), নাবিদ (১৪), জান্নাত (৮), রাজিয়া (৭০), রহিমা বেগম (৬০), সুজন (৩৫), আশরাফ উদ্দিন (৫৫), হোসনা আক্তার (৪৮) এবং জালালপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (৪৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বদরপুর গ্রামে একটি শিয়াল হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। পথে থাকা রহিমা বেগম নামে এক বৃদ্ধার ওপর শিয়ালটি প্রথমে আক্রমণ চালিয়ে তার পা ও হাঁটুতে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে এলে শিয়ালটি আরও হিংস্র হয়ে ওঠে এবং সামনে যাকে পায় তাকেই কামড়াতে থাকে। এভাবে একে একে আটজন শিয়ালের কামড়ে আহত হন।

অন্যদিকে, জালালপুর গ্রামে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হওয়ার সময় জাহাঙ্গীর মিয়া নামে এক ব্যক্তি শিয়ালের কবলে পড়েন। শিয়ালটি প্রথমে তার স্ত্রীকে কামড় দেওয়ার চেষ্টা করলে জাহাঙ্গীর তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শিয়ালটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। আত্মরক্ষার্থে তিনি লাঠি দিয়ে পাল্টা আঘাত করলে ঘটনাস্থলেই শিয়ালটি মারা যায়।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালের কামড়ে আহত নয়জন ব্যক্তিকে দুপুরে হাসপাতালে আনা হয়েছিল। তাদের ক্ষতস্থানে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, লোকালয়ে শিয়ালের এমন অতর্কিত হামলার ঘটনায় কারপাশা ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফিজকে হাসপাতালে নেওয়া সেই রিকশাচালক নূর মোহাম্মদ সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত

নিকলীতে শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৯, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ১০:০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬