ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

‘বিএনপিই প্রকৃত ইসলামী দল’, শিবগঞ্জে নির্বাচনী জনসভায় শাহজাহান মিঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে দেশের প্রকৃত ইসলামী দল হিসেবে অভিহিত করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। তিনি বলেন, ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য এবং তাঁর হাত ধরেই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অন্তর্ভুক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক শাহজাহান মিঞা তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের সুদূরপ্রসারী বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, সৌদি আরবের আরাফার ময়দানে জিয়াউর রহমানের রোপণ করা হাজার হাজার নিমগাছ আজ হজযাত্রীদের তীব্র গরমে মায়াভরা ছায়া দিচ্ছে। হাজিরা সেখানে পরম তৃপ্তিতে জিয়ার নাম ও বাংলাদেশের কথা স্মরণ করেন। তিনি দাবি করেন, বিএনপির রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড সব সময়ই ইসলামের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জনসভায় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ইসলাম ধর্মের ভাবমূর্তি রক্ষায় জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি মন্তব্য করেন, ইসলামের ক্ষতি করার জন্য অন্য কারও প্রয়োজন নেই, জামায়াতই যথেষ্ট। তাদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। নির্বাচিত হলে শিবগঞ্জের উন্নয়নে বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফিজকে হাসপাতালে নেওয়া সেই রিকশাচালক নূর মোহাম্মদ সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত

‘বিএনপিই প্রকৃত ইসলামী দল’, শিবগঞ্জে নির্বাচনী জনসভায় শাহজাহান মিঞা

আপডেট সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬