ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর প্রাণহানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে আদনান নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার খানকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আদনান ওই গ্রামের মো. সৈয়দ জনির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু আদনান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বসতবাড়ির পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

আদনানকে তাৎক্ষণিকভাবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে, অবুঝ এই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি করা হয়েছে সুনামি সতর্কতা

শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর প্রাণহানি

আপডেট সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬