ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

অদম্য বাংলাদেশ টি-২০ কাপ: কাল থেকে রিমার্কের পৃষ্ঠপোষকতায় জমজমাট ক্রিকেট উৎসব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-২০ কাপ’। দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া তিন দলের এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত রিমার্ক এইচবি লিমিটেড দীর্ঘদিন ধরে খেলাধুলা, তারুণ্য এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার তারা ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হলো। টুর্নামেন্টের অফিসিয়াল ব্যানার এবং মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের উপস্থিতি মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার ও জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আয়োজকরা মনে করছেন।

এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও ক্রিকেটারদের পারফরম্যান্স ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের পাশাপাশি পুরো আয়োজন দর্শকদের মধ্যে এক বিপুল উৎসবের আমেজ ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

পাঁচ দিনের এই প্রতিযোগিতা আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এতে লিটন দাসের নেতৃত্বে ‘ধূমকেতু একাদশ’, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ‘দুর্বার একাদশ’ এবং আকবর আলীর নেতৃত্বাধীন ‘দুরন্ত একাদশ’ অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই নিবিড় অনুশীলন শুরু করেছে।

সূচি অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের প্রথম দিনে ৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ধূমকেতু একাদশ ও আকবর আলীর দুরন্ত একাদশ। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে লড়বে দুর্বার ও দুরন্ত একাদশ। আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল। প্রতিটি ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে।

চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। এই অর্থ খেলোয়াড়দের মধ্যে বণ্টন হলে প্রতিজন ক্রিকেটারের আয় দাঁড়াবে প্রায় ৫ লাখ টাকা, যা সব মিলিয়ে একজন ক্রিকেটারের মোট আয় কমপক্ষে ৭ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিনামূল্যে খেলা দেখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

অদম্য বাংলাদেশ টি-২০ কাপ: কাল থেকে রিমার্কের পৃষ্ঠপোষকতায় জমজমাট ক্রিকেট উৎসব

আপডেট সময় : ১০:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬