ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দ ফয়সলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের অর্থনীতি ও রাজনীতিকে বিপর্যস্ত করে তুলেছে এবং লুটপাটের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

বুধবার সকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল আরও উল্লেখ করেন, এই বিপর্যস্ত রাষ্ট্রকে মেরামত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র পরিচালনার রূপরেখা একটি মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন।

উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান এবং সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক আহমদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দ ফয়সলের

আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬