ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টাঙ্গাইল-১ আসনে ভোটের প্রস্তুতি: ২৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা জোরদার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে মোট ১৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ভোটারদের নির্বিঘ্নে ও নিরাপদে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদারি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষিত ২৭টি কেন্দ্রের মধ্যে মধুপুর উপজেলায় ১৫টি এবং ধনবাড়ী উপজেলায় ১২টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আসনজুড়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও তিন প্লাটুন সেনাবাহিনী এবং একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টাঙ্গাইল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ২ জন হিজড়া ভোটারও রয়েছেন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য ৮৪০টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের মন জয়ে শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

টাঙ্গাইল-১ আসনে ভোটের প্রস্তুতি: ২৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬