ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কৃষি উদ্ভাবনে বিশ্ব মাতিয়ে চীনা আইটেক অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি নাইমুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বেইজিংয়ে অনুষ্ঠিত ১৩তম চাওইয়াং আন্তর্জাতিক ট্যালেন্ট উদ্যোক্তা সম্মেলনে (আইটেক ২০২৫) ‘ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন আইটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা নাইমুর রহমান। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এগ্রিটেক স্টার্টআপ ‘স্মার্টসয়েল এআই’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইমুর বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে এক অনুষ্ঠানে বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার গ্রহণ করেন। এই সম্মাননার পাশাপাশি তিনি ও তার দল পুরস্কার হিসেবে পেয়েছেন ৩৫ লাখ টাকা সমমূল্যের ২ লাখ চাইনিজ ইউয়ান (আরএমবি)।

বেইজিং চাওইয়াং সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সরকারি প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে থেকে নাইমুরের ‘স্মার্টসয়েল এআই’ প্ল্যাটফর্মকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

নাইমুর রহমানের উদ্ভাবিত ‘স্মার্টসয়েল এআই’ প্ল্যাটফর্ম ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য কৃষি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণকে সহজ, সাশ্রয়ী ও তথ্যভিত্তিক করে তুলেছে। এই প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে পোর্টেবল এআই সয়েল টেস্টিং ডিভাইস। এর সাহায্যে কৃষকরা দ্রুত ও নির্ভুলভাবে মাটির গুণগত মান সম্পর্কে তথ্য পাচ্ছেন, যা ফসল নির্বাচন, সার ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইটেক ২০২৫-এর ‘ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ ছাড়াও ‘স্মার্টসয়েল এআই’ ইতোমধ্যেই আরও একাধিক আন্তর্জাতিক ও সরকারি পর্যায়ের স্বীকৃতি অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ‘উইনার অব ভেঞ্চার বিল্ডার্স ২০২৫’ (৩০ হাজার চাইনিজ মুদ্রা সমমান পুরস্কার) এবং ইউনেস্কো ও সিংহুয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ইউথ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স চ্যালেঞ্জ’-এর মতো গুরুত্বপূর্ণ সম্মাননা। এসব অর্জন বিশ্বব্যাপী কৃষি প্রযুক্তি খাতে নাইমুর ও তার দলের উদ্ভাবনী কাজকে প্রশংসিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

কৃষি উদ্ভাবনে বিশ্ব মাতিয়ে চীনা আইটেক অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি নাইমুর

আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬