ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

৬ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার: গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সরকারি অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (গতকাল) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. সাইফুজ্জামান ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ কর্মরত থাকাকালীন ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেন। ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের’ মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে (কাজ W-1 প্যাকেজ) সিভিল কাজের ক্ষেত্রে তিনি বিধি-বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করেন। একটি প্যাকেজকে ৮টি প্যাকেজে বিভক্ত করে ই-জিপি’র (e-GP) মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়, যা ডিপিই (DPP), আরডিপিই (RDPP) বা হোপ (HOPE)-এর কোনো অনুমোদন ছাড়াই সম্পন্ন হয়েছিল।

বিভাজিত এই ৮টি প্যাকেজের কাজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে বিল পরিশোধ করা হলেও, সরেজমিনে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। ২০২৩-২০২৪ অর্থবছরে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইএল (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) ব্যতীত অন্য ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৬৩১.৯৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে এবং কাজ সম্পন্ন না হওয়া সত্ত্বেও বিল পরিশোধ করা হয়েছে। এই ঘটনাকে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও সুনির্দিষ্ট দুর্নীতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৯(১) অনুযায়ী, নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

৬ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার: গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬