ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পাবনা-৩: ধানের শীষ ছেড়ে স্বতন্ত্রের ঘোড়ায় যুবদলের দুই নেতা, রাতেই বহিষ্কার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) সংসদীয় আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনের ঘোষণা দিয়েছেন যুবদলের দুই শীর্ষ নেতা। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চাটমোহরে এক সংবাদ সম্মেলনে তারা বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে প্রত্যাখ্যান করে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের ‘ঘোড়া’ প্রতীকে সমর্থন জানান। এই ঘোষণার পরপরই সোমবার রাতেই দল থেকে বহিষ্কার করা হয়েছে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েলকে।

চাটমোহর পৌর শহরের পাঠানপাড়ায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলামের বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় যুবদলের এই দুই নেতা বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন। এর আগে তারা পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় সক্রিয় ছিলেন।

পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েল তার বক্তব্যে অভিযোগ করেন, চাটমোহরে যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তিনি স্থানীয় প্রার্থীর পক্ষে জনগণের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বলেন, কেন্দ্রীয় বিএনপির কিছু প্রভাবশালী ব্যক্তি পাবনা-৩ আসনের মানুষের ওপর কৃষিবিদ হাসান জাফির তুহিনকে চাপিয়ে দিয়েছেন। বহিষ্কারের আশঙ্কা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “আমরা জানি, আমাদেরও দল থেকে বহিষ্কার করা হবে। বহিষ্কার করে কী করবেন, আমরাই দল থেকে পদত্যাগ করলাম।”

উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন অভিযোগ করেন, বিএনপির একটি সিন্ডিকেট তাদের ওপর তুহিনকে চাপিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, “তিনি (তুহিন) ফ্যাসিবাদী আওয়ামী লীগের লোকজনকে নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।” চাটমোহরের সাধারণ মানুষের মনোভাব বুঝে এবং বিএনপিকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা স্থানীয় প্রার্থীর পক্ষে নির্বাচন করবেন এবং তাকে বিজয়ী করে ঘরে ফিরবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

পাবনা-৩: ধানের শীষ ছেড়ে স্বতন্ত্রের ঘোড়ায় যুবদলের দুই নেতা, রাতেই বহিষ্কার

আপডেট সময় : ০৭:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬