ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জামায়াত আমিরের নারীবিদ্বেষী মন্তব্যের নিন্দা, ব্যালটে জবাবের হুঁশিয়ারি সেলিম রেজার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা জামায়াতে ইসলামীর আমিরের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, নারীদের প্রতি এমন তিরস্কারমূলক বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং এর মাধ্যমে নারী সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। আসন্ন নির্বাচনে নারীরা ব্যালটের মাধ্যমে এই অপমানের জবাব দেবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুরের সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি বাজারে এক পথসভায় সেলিম রেজা এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরের বাইরে বের হতে দেবে না। অথচ কেবল কাজিপুরেই প্রায় ৩০ হাজার নারী পোশাক কারখানায় কর্মরত রয়েছেন, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেলিম রেজা আরও বলেন, সারাদেশের নারীসমাজ এই ধরনের মন্তব্যের কারণে ক্ষোভে ফুঁসে উঠেছে।

উপস্থিত জনগণের উদ্দেশে বিএনপির এই প্রার্থী ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদের নির্বাচিত করলে আমরা দলমত নির্বিশেষে সবার জন্য উন্নয়ন উপহার দেবো এবং সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবো।

স্থলবাড়ী ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান এবং সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

জামায়াত আমিরের নারীবিদ্বেষী মন্তব্যের নিন্দা, ব্যালটে জবাবের হুঁশিয়ারি সেলিম রেজার

আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬