ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফেনীতে এসএ পরিবহনের গুদামে অভিযান: কোটি টাকার চোরাই পণ্য জব্দ, ম্যানেজারসহ আটক ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফেনী শহরের মহিপাল এলাকায় অবস্থিত এসএ পরিবহনের একটি পার্সেল গুদামে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার সকালে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, প্রসাধনী, ভোজ্যতেল এবং আতশবাজিসহ প্রায় সোয়া কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) এবং সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)। আতিকুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার আকমুল গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে এবং ফারুক হোসেন নোয়াখালী সদর উপজেলার দেবীপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল বুধবার সকালে এসএ পরিবহনের এই পার্সেল গুদামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গুদাম তল্লাশি চালিয়ে বিভিন্ন কার্টনে রাখা ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ভোজ্যতেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশসহ বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮ শত টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান চলাকালে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটককৃত মালামাল ও ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার দিবাগত রাতে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিজিবি আরও ২ লাখ ১৯ হাজার ৬ টাকার মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

ফেনীতে এসএ পরিবহনের গুদামে অভিযান: কোটি টাকার চোরাই পণ্য জব্দ, ম্যানেজারসহ আটক ২

আপডেট সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬