ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্বাধীনতার ঘোষণা বিতর্ক: জামায়াত আমিরের বক্তব্যকে কর্নেল অলির সমর্থন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট বিতর্কের জবাব দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১ দলীয় জোটের সমাবেশ শেষে তিনি বলেন, জামায়াত আমিরের ‘প্রথম বিদ্রোহ’ সংক্রান্ত মন্তব্যটি সম্পূর্ণ সঠিক।

গত ২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে ডা. শফিকুর রহমান বলেছিলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয় যে, তিনি কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন। তবে ভিডিও ফুটেজ যাচাই করে দেখা গেছে, জামায়াত আমীর তার বক্তব্যে কোথাও কর্নেল অলির নাম উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষণাদাতা হিসেবে পরিচয় দেননি; বরং তিনি শুধু ‘চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়’ এই বাক্যটি ব্যবহার করেছেন।

এই বিতর্কের পরিপ্রেক্ষিতে কর্নেল অলি আহমেদ বলেন, “জামায়াতের আমীর কোথাও বলেননি যে, আমি স্বাধীনতার ঘোষক। তিনি বলেছেন, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’—এটি তো ঠিকই আছে।” তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ডা. শফিকুর রহমানের এই বক্তব্যের প্রায় ছয় ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১-দলীয় জোটের সমাবেশে তিনি নিজেই বলেছিলেন, “চট্টগ্রাম থেকে আমি বিদ্রোহ ঘোষণা করি।”

কর্নেল অলি আহমেদ তার সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “যারা সমালোচনা করছে তারা কুকুরের মতো আচরণ করছে, কুকুরের কাজ কুকুরই করছে। আমাদের কাজ আমরা করছি।” তিনি জোর দিয়ে বলেন, জামায়াত আমীর এমন কোনো কথা বলেননি যা কারো সম্মানহানি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

স্বাধীনতার ঘোষণা বিতর্ক: জামায়াত আমিরের বক্তব্যকে কর্নেল অলির সমর্থন

আপডেট সময় : ০৬:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬