ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ঢাকায় ‘দাউদকান্দি উন্নয়ন ফোরাম’ গঠিত: কুমিল্লার উন্নয়নে কাজের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকায় বসবাসকারী দাউদকান্দি উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে ‘ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম’ নামে একটি নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই ফোরাম গঠন করা হয়। দাউদকান্দির সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনের একটি বিশেষ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত এই সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও কেমি কৌশল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দাউদকান্দির কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাংকার, সাবেক সচিব, সাবেক জেলা জজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী, প্রবাসী, ডাক্তার ও সাংবাদিকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় দাউদকান্দির সার্বিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে ঢাকায় বসবাসরত দাউদকান্দির বিশিষ্টজনদের সমন্বয়ে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় প্রস্তাবিত বেশ কয়েকটি নামের মধ্য থেকে সকলের মতামতের ভিত্তিতে ‘ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম’ নামটি চূড়ান্ত করা হয়।

সংগঠনটি পরিচালনার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের ছাত্র সংসদের সাবেক সভাপতি (১৯৭৮-৭৯) ও বিশিষ্ট ব্যাংকার ওমর ফারুক ভুঁইয়াকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. নুরুল আমিনকে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক জেলা জজ নুর মোহাম্মদ জাহাঙ্গীর, পিডিবির সাবেক ভারপ্রাপ্ত সচিব গোলাম রাব্বানী, সেলিম খান (প্রবাসী), ড. এ কে এম শাহাদাত হোসেন, প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম, ভিপি মাহবুবুল হক সরকার, রকিবুদ্দিন সরকার, মো. ফারুক হোসেন, মো. ওমর ফারুক, আবু সুফিয়ান আখন্দ, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন, অলি উল্লাহ ভুইয়া, দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম খলিল, শাহাদাত হোসেন সেলিম, মো. অলিউল্লাহ ভুইয়া সায়েম, মো. ইব্রাহিম, নুরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. অলি উল্লাহ, মো. জহিরুল ইসলাম জুয়েল, মো. আবুল ফায়েজ, মো. জামাল হোসেন, আলা উদ্দিন হোসাইন, মো. মাহবুবুল হক, মো. মহসিন, মো. আবুল হাসেম, আবু তাহের আখন্দ, এডভোকেট জুয়েল, সেলিনা আক্তার ও রহিমা সরকার।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দাউদকান্দির উন্নয়নের রূপকার ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সমর্থনে নবগঠিত এই ফোরাম এলাকায় জনসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যাপক কাজ করার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে।

এই লক্ষ্যে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ফোরামের প্রধান উপদেষ্টা ড. মোশাররফ হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে দাউদকান্দির বিভিন্ন এলাকায় প্রতিদিন নির্বাচনি প্রচার, লিফলেট বিতরণ এবং জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার কর্মসূচি রয়েছে বলে সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

ঢাকায় ‘দাউদকান্দি উন্নয়ন ফোরাম’ গঠিত: কুমিল্লার উন্নয়নে কাজের অঙ্গীকার

আপডেট সময় : ০৬:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬