ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পিরোজপুরে ভোটারদের কেন্দ্রে না যেতে ভয় দেখানোর অভিযোগ মাসুদ সাঈদীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পিরোজপুর-১ আসনে আসন্ন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে প্রতিপক্ষরা ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী। বিশেষ করে জামায়াতের সমর্থক এবং সনাতন ধর্মাবলম্বী ভোটারদের লক্ষ্য করে এই হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান। বুধবার দুপুরে পিরোজপুরে জেলা জামায়াতের এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ সাঈদী বলেন, তাকে ব্যক্তিগতভাবে কোনো হুমকি দেওয়া না হলেও, তার সমর্থক এবং হিন্দু ভোটারদের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্রে না যেতে প্রতিপক্ষরা নিষেধ করছে। ভোটকেন্দ্রে গেলে পা ভেঙে দেওয়াসহ ১২ তারিখের পর এলাকায় কীভাবে থাকবে, তা দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

একই সংবাদ সম্মেলনে মাসুদ সাঈদী আরও অভিযোগ করেন যে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় পিরোজপুরে ছাত্রদলের একটি মিছিল থেকে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে, যা রাজনীতির শিষ্টাচার পরিপন্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি জানান, আগামী শুক্রবার স্থানীয় সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতের একটি জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে এবং জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভায় ডা. শফিকুর রহমান ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

অধ্যক্ষ ফরিদ আরও জানান, সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ স্থানীয় ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইচাহাক আলী খান এবং খেলাফত মজলিসের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

পিরোজপুরে ভোটারদের কেন্দ্রে না যেতে ভয় দেখানোর অভিযোগ মাসুদ সাঈদীর

আপডেট সময় : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬