ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ফ্যাসিবাদীরা দেশ ছাড়ে, আমরা নই: জামায়াত আমীর; দুর্নীতিবাজদের রাজনীতি ত্যাগের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের তৈরি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যন্ত্রণায় ভোগে, তারাই দেশ ছেড়ে চলে যায়। তবে জামায়াত বিপদের সময় দেশত্যাগ করে না। তিনি আরও বলেন, দেশকে কোনোভাবেই দ্বিধা বিভক্ত হতে দেওয়া হবে না। বুধবার নীলফামারীর ডালিয়ার তিস্তার হেলিপ্যাডে জামায়াতে ইসলামী নীলফামারী ও লালমনিরহাট শাখা আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তারা দেশ ও মানুষের সম্পদ লুট করে ফ্যাসিবাদ কায়েম করেছে। তাদের উদ্দেশ্য করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, ‘অনেক হয়েছে, এবার রাজনীতি থেকে সরে যান’।

তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমীর বলেন, তিস্তা এই অঞ্চলের অহংকার হওয়ার কথা ছিল। ক্ষমতায় গেলে তিস্তায় জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। তিনি তিস্তা অববাহিকাকে উত্তরবঙ্গের উন্নয়নের প্রধান অংশ হিসেবে দাবি করে বলেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতদিন ধরে উত্তরবঙ্গের প্রতি ‘সৎ মায়ের সন্তানের মতো’ আচরণ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি ‘হ্যাঁ ভোট’-এর প্রসঙ্গ টেনে বলেন, ‘হ্যাঁ ভোটের পক্ষের শক্তি বস্তাপচা রাজনীতি ও চাঁদাবাজদের সাথে নেই। হ্যাঁ ভোটের বিজয় জনতার বিজয়, আর এর পরাজয় জনতার পরাজয়।’ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, রাজনীতি ও দুর্নীতি এক সাথে চলতে পারে না। যারা দুর্নীতি করে, তারা মূলত ডাকাত।

স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, একই অপরাধে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষের একই শাস্তি নিশ্চিত করা হবে। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত তরুণদের সাথে নিয়ে একটি যৌবনদীপ্ত বাংলাদেশ গড়তে চায়।

লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আবু সাইদ লিয়নসহ দুই জেলার সাত সংসদ সদস্য পদপ্রার্থী এবং ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় গৃহবধূকে নৃশংস হত্যা: এলাকায় আতঙ্ক

ফ্যাসিবাদীরা দেশ ছাড়ে, আমরা নই: জামায়াত আমীর; দুর্নীতিবাজদের রাজনীতি ত্যাগের আহ্বান

আপডেট সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬