ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্যের জন্য চালু হলো জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর বিশেষ সেবা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নাগরিকদের তথ্যসেবা সহজলভ্য করতে জাতীয় হেল্পলাইন ৩৩৩ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা ৩৩৩ নম্বরে কল করে আইভিআর (IVR) মেনুতে ৯ চেপে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য ও সহায়তা পেতে পারবেন।

নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই (a2i) কর্তৃক পরিচালিত ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে এই বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল-ফ্রি এই নম্বরে কল করে ৯ চাপলেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এই সেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোটদানের নিয়ম, এবং প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও, জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বরও এই সেবার মাধ্যমে জানানো হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত স্মার্ট ই-ম্যানেজমেন্ট বিডি (Smart Election Management BD) এবং পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে।

গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে এরইমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই হেল্পলাইন কেবল তথ্য প্রদানই নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে। এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ না করলেও, তথ্য গ্রহণ, প্রাথমিক সতর্কতা এবং তথ্য প্রেরণের একটি মাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। প্রাপ্ত তথ্য প্রয়োজন অনুযায়ী ৯৯৯ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

বিশেষজ্ঞদের মতে, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এই তথ্যসেবা নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্যের জন্য চালু হলো জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর বিশেষ সেবা

আপডেট সময় : ০৪:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬