দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামকে দলীয় পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলা বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রবিউল ইসলামকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই কারণে তাকে উপজেলা বিএনপির সহ-সভাপতি পদসহ দলের সকল পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ৩১ জুলাই থেকে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, রবিউল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য মুকসুদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























