শেরপুর-৩ আসনে আসন্ন নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং এই আসনে দলটির মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ আজ বুধবার সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নুরুজ্জামান বাদল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই অকাল মৃত্যুতে নির্বাচনী প্রচারণায় নেমে এসেছে শোকের ছায়া।
রিপোর্টারের নাম 





















