ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যাত্রা শুরু করল ‘এশিয়া পোস্ট’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক নতুন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন গণমাধ্যমের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

প্রতিষ্ঠানের স্টুডিও কক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়া পোস্টের প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া পোস্ট লিমিটেডের চেয়ারম্যান মোশাহেদ হাসান, সম্পাদক পলাশ মাহমুদ, হেড অব এইচআর-অ্যাডমিন ইসহাক আহমেদ চৌধুরী, হেড অব নিউজ শাকিল ফারুক, হেড অব প্রোগ্রাম শামসুজ্জামান শামস, হেড অব এন্টারটেইনমেন্ট এএইচ মুরাদ, হেড অব স্পোর্টস সাজ্জাদ হোসেন এবং হেড অব সোশ্যাল মিডিয়া জুবায়ের আহমেদসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও দায়িত্বশীল কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে এশিয়া পোস্টের হেড অব নিউজ শাকিল ফারুক বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের সাংবাদিকতা অঙ্গনে যেমন নানামুখী চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তেমনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বড় সুযোগও তৈরি হয়েছে। সব প্রতিকূলতা জয় করে সেই সম্ভাবনাকে কাজে লাগানোই এশিয়া পোস্টের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে একটি শক্তিশালী দলের মাধ্যমে তারা দেশে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

গণমাধ্যমটির সম্পাদক পলাশ মাহমুদ তার বক্তব্যে বলেন, সম্পূর্ণ স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতেই এশিয়া পোস্টের এই অগ্রযাত্রা। বর্তমান প্রেক্ষাপটে একটি স্বাধীন গণমাধ্যম পরিচালনা করা চ্যালেঞ্জিং হলেও, তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পাঠকের আস্থা অর্জন করতে চান। এশিয়া পোস্ট কেবল জাতীয় সংবাদেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনের নির্ভুল ও গুরুত্বপূর্ণ সংবাদও পাঠকদের সামনে তুলে ধরবে।

এশিয়া পোস্ট লিমিটেডের চেয়ারম্যান মোশাহেদ হাসান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, আমাদের লক্ষ্য এশিয়া পোস্টকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে গড়ে তোলা। একইসঙ্গে এই প্রতিষ্ঠানের কর্মীদের জন্য একটি উন্নত ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে সংবাদ ও মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে এশিয়া পোস্ট দেশের গণমাধ্যম জগতে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যাত্রা শুরু করল ‘এশিয়া পোস্ট’

আপডেট সময় : ১০:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬