ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ডিএনসিসি সেবার ফি পরিশোধে ইসলামী ব্যাংক: নাগরিকদের জন্য সহজ সুবিধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে ডিএনসিসির সকল পরিষেবার ফি ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম সেলফিন, এমক্যাশ ও আই ব্যাংকিংয়ের মাধ্যমে বিনামূল্যে পরিশোধ করা যাবে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এই চুক্তি সই হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম ও ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান ও মো. আব্দুল্লাহেল বাকি এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাইনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির মাধ্যমে ডিএনসিসি এলাকার নাগরিকদের জন্য পরিষেবা ফি পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের অবদান প্রায়ই স্বীকৃতি পায় না: মে দিবসে ড. ইউনূসের বার্তা

ডিএনসিসি সেবার ফি পরিশোধে ইসলামী ব্যাংক: নাগরিকদের জন্য সহজ সুবিধা

আপডেট সময় : ১০:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬