ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রতি কঠোর ব্যবস্থা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। গতকাল বিকেলে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে “Electoral Management Exercise” শীর্ষক জাতীয় নির্বাচনের ভোটের মহড়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মহড়ায় ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির কথা তুলে ধরে বলেন, তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রের মহড়ায় বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ ২০২৬’-এর ব্যবহার দেখানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এবারের নির্বাচন পরিচালনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সততা, দক্ষতা ও আন্তরিকতা এবং সর্বোপরি তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশিরভাগ নেতা ও কর্মী দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের গুটিকয়েক সমর্থক আছে।” তিনি মন্তব্য করেন, বিদেশে বসে এ ধরনের প্রচারণায় জনগণের সায় মিলবে না এবং সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের হাতে ধরা দিতে হবে। উপদেষ্টা এসব নেতিবাচক প্রচারণায় কান না দিয়ে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এবারের নির্বাচনটি হবে সবচেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর, কারণ জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

“Electoral Management Exercise” শীর্ষক এই মহড়ায় একটি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সহ ভোটদান প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিশদভাবে প্রদর্শন করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রতি কঠোর ব্যবস্থা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬