ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নাম বদলে ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম পরিবর্তন করে গঠিত হলো জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার।

সাংগঠনিক দিক থেকে উত্তরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মহির আলমকে।

এদিকে, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন সরকার। তারা এর আগে বাগছাসের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এই কমিটিতে মো. সাইফুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তাদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) গঠিত হয়েছিল। তবে মাত্র আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর সংগঠনটি নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি নাম ধারণ করে। বর্তমানে এটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিদায় ও নতুন সরকারের আগমনে ভারতের স্বস্তি এবং প্রত্যাশার দোলাচল

নাম বদলে ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন

আপডেট সময় : ১০:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫