ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের, বাংলাদেশের প্রতি সংহতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলবে না পাকিস্তান। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলেও, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অক্ষুণ্ণ থাকবে।

পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডল থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, “পাকিস্তানের সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।” একই সঙ্গে বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, “তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।”

পাকিস্তান সরকারের এই বিবৃতি উল্লেখ করে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ সহ একাধিক গণমাধ্যম খবরটি পরিবেশন করেছে। এই আকস্মিক সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি, আহত ১

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের, বাংলাদেশের প্রতি সংহতি

আপডেট সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬