ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস আলকারাজের, গড়লেন সর্বকনিষ্ঠ ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ রেকর্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ইতিহাস গড়লেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। পুরুষ এককে সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচকে পরাজিত করে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে মাত্র ২২ বছর বয়সে চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের শিরোপা জয়ের অনন্য কীর্তি, অর্থাৎ ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ সম্পন্ন করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়লেন আলকারাজ। অন্যদিকে, ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল জোকোভিচের।

এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আলকারাজের গ্র্যান্ড স্ল্যাম ট্রফির সংখ্যা দাঁড়াল ৭টি। এর আগে তিনি দুবার করে ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। স্বদেশী কিংবদন্তি রাফায়েল নাদালের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যামের চক্র পূরণ করলেন এই ২২ বছর বয়সী তারকা। অন্যদিকে, পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচের জন্য এবারের অস্ট্রেলিয়ান ওপেন ছিল হতাশাজনক। মেলবোর্নে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টকে (২৪টি মেজর ট্রফি) ছাড়িয়ে সর্বকালের সেরা হওয়ার সুযোগ থাকলেও, তিনি তা হাতছাড়া করলেন।

রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে আলকারাজ জোকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩ ও ৭-৫ গেমে পরাজিত করেন। সেমিফাইনালে রোমাঞ্চকর জয়ের পর দুই তারকার শিরোপা নির্ধারণী ম্যাচটি ঘিরে যে প্রত্যাশা ছিল, তা অবশ্য পুরোপুরি পূরণ হয়নি। ম্যাচের শুরুতে দাপট দেখান ৩৮ বছর বয়সী জোকোভিচ, মাত্র ৩৩ মিনিটেই প্রথম সেটটি ৬-২ গেমে জিতে নেন। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান আলকারাজ। ৩৬ মিনিটের লড়াইয়ে তিনিও ৬-২ গেমে সেটটি নিজের করে নেন।

তৃতীয় সেটে আলকারাজ ৬-৩ গেমে জয় লাভ করেন, তবে এই সেট জিততে তাকে ৫১ মিনিট ঘাম ঝরাতে হয়। শেষ সেটে লড়াই জমে ওঠে তীব্রভাবে। এক ঘণ্টা দুই মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৭-৫ গেমে সেটটি জিতে নেন আলকারাজ। প্রথমবারের মতো নরমান ব্রুকস চ্যালেঞ্জ কাপ হাতে নিয়ে উল্লাসে ফেটে পড়েন এই স্প্যানিশ তারকা, যা তার ক্যারিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না স্পেন

অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস আলকারাজের, গড়লেন সর্বকনিষ্ঠ ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ রেকর্ড

আপডেট সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬