ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

লিডসকে গোলবন্যায় ভাসিয়ে জয়ের ধারায় ফিরল আর্সেনাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে লিডস ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে ফের ছন্দে ফিরেছে মিকেল আর্তেতার দল। এই দাপুটে জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল গানাররা।

এলান্ড রোডে ম্যাচের শুরু থেকেই স্বাগতিক লিডসের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসা গানারদের হয়ে গোল উৎসবে মাতেন মার্তিন জুবিমেন্দি, ভিক্টর ইয়োকেরেস ও গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া লিডস গোলরক্ষক কার্ল ডারলোর একটি আত্মঘাতী গোল স্বাগতিকদের ম্যাচে ফেরার সব পথ বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডনের ক্লাবটি।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্তেতার শিষ্যরা। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এবং তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে পরিষ্কার ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে আর্সেনাল। টানা তিন ম্যাচের জয়হীন থাকার আক্ষেপ ঘুচিয়ে এই জয় শিরোপার দৌড়ে গানারদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না স্পেন

লিডসকে গোলবন্যায় ভাসিয়ে জয়ের ধারায় ফিরল আর্সেনাল

আপডেট সময় : ০১:৫৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬