ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

‘ধানের শীষের বিজয় হলে টুঙ্গিপাড়ার মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে’: এস এম জিলানী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত হলে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষ শান্তি, নিরাপত্তা ও হারানো সম্মান ফিরে পাবে। তিনি প্রতিশ্রুতি দেন, এই অঞ্চলের মানুষ তখন শুধু ঢাকা নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বুক ফুলিয়ে ও মাথা উঁচু করে বিচরণ করতে পারবে।

বুধবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এই সভার আয়োজন করে।

এস এম জিলানী অভিযোগ করে বলেন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার সাধারণ মানুষ বর্তমানে এক ধরণের নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এমনকি রাজধানীর মতো জায়গায় গিয়েও এই এলাকার মানুষ নিজেদের সঠিক পরিচয় দিতে ভয় পাচ্ছেন। এই ভীতি ও অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

নির্বাচনী পরিবেশ ও প্রতিদ্বন্দ্বী পক্ষ সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের সময় এলেই কিছু স্বার্থান্বেষী মহল নতুন নতুন কৌশলে মাঠে নামে। তারা ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কাউকে ব্যক্তিগত আক্রমণ না করে তিনি সতর্ক করে বলেন, যারা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোঁকা দিতে চায়, তাদের আসল রূপ জনগণের সামনে উন্মোচন করা রাজনৈতিক দায়িত্বের অংশ।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু এবং যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভার আগে এস এম জিলানী দলীয় কর্মীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি ও পাটগাতীসহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার অনুরোধ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে সরকারের সহযোগিতা চাইলেন বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকরা

‘ধানের শীষের বিজয় হলে টুঙ্গিপাড়ার মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে’: এস এম জিলানী

আপডেট সময় : ১০:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬