ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

বাংলা একাডেমি প্রাঙ্গণে ১ ফেব্রুয়ারি ‘অমর একুশে প্রতীকী বইমেলা’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভাষা আন্দোলনের চেতনা ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী ১ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অমর একুশে প্রতীকী বইমেলা’। একুশে বইমেলা সংগ্রাম পরিষদ আয়োজিত এই মেলা সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজক সংগঠনটি এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাষা আন্দোলনের মূল চেতনা, সাহিত্য এবং মুক্তচিন্তার ধারাকে সমুন্নত রাখার লক্ষ্যেই এই প্রতীকী মেলার আয়োজন করা হচ্ছে। এটি একুশের আত্মপরিচয় ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর একটি তাৎপর্যপূর্ণ প্রচেষ্টা।

পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান জানান, জ্ঞান ও মননশীল সমাজ গঠনে অমর একুশে বইমেলার অপরিহার্যতা উপলব্ধি তৈরির একটি সম্মিলিত প্রয়াস হিসেবে এই প্রতীকী আয়োজন করা হয়েছে। বইমেলার পাশাপাশি দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে।

সংগঠনটি লেখক, প্রকাশক, পাঠক, শিক্ষার্থী এবং সংস্কৃতিকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে এই প্রতীকী বইমেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছে। আয়োজকরা আশা করছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান: র‍্যাবের গাড়িতে হামলা, আটক ২

বাংলা একাডেমি প্রাঙ্গণে ১ ফেব্রুয়ারি ‘অমর একুশে প্রতীকী বইমেলা’

আপডেট সময় : ০৯:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬